
South Korea & China Girls trip
৳ 135000.00
Start
2026-11-09End
2026-11-14Itinerary / Details
ল্যান্ড প্যাকেজ ডিটেইলসঃ
DAY 01 — ঢাকা → বেইজিং
বেইজিংয়ে আগমন
• ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা।
• বেইজিং পৌঁছে এয়ারপোর্ট থেকে হোটেলে ট্রান্সফার ও চেক-ইন। সময় থাকলে বিশ্রামের পর হোটেলের আশপাশে নিজের মতো ঘোরাঘুরি।
🌙 রাতযাপন: বেইজিং
DAY 02 — বেইজিং
দ্য গ্রেট ওয়াল অব চায়না
• সকালে নাশতার পর বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা দ্য গ্রেট ওয়াল অব চায়না ভ্রমণ। পাহাড়ের ওপর বিস্তৃত ঐতিহাসিক দেয়াল, চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং অসাধারণ ভিউ উপভোগ করার সুযোগ থাকবে।
• ট্যুর শেষে বেইজিং শহরে ফিরে সন্ধ্যাটা বিশ্রাম অথবা নিজের মতো ঘোরাঘুরির জন্য রাখা হবে।
🌙 রাতযাপন: বেইজিং
DAY 03 — বেইজিং → সিউল
চীন থেকে দক্ষিণ কোরিয়ার পথে
• সকালে নাশতার পর হোটেল থেকে এয়ারপোর্টে ট্রান্সফার করে সিউলের উদ্দেশ্যে যাত্রা। সিউলে পৌঁছে এয়ারপোর্ট থেকে হোটেলে ট্রান্সফার ও চেক-ইন।
• বাকি সময় বিশ্রাম অথবা হোটেলের আশপাশে নিজের মতো সিউল উপভোগ করার সুযোগ।
🌙 রাতযাপন: সিউল
DAY 04 — সিউল → নামি আইল্যান্ড
NAMI ISLAND, ALPACA WORLD & K-GARDEN 🌿
সকালের নাশতার পর ট্যুরে রওনা হব।
প্রথমে আলপাকা ওয়ার্ল্ডে বিভিন্ন আলপাকার সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে।
এরপর নামি আইল্যান্ডে সারিবদ্ধ গাছের পথ, নদীর পাড় ও সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব।
সবশেষে K-Garden/Garden of Morning Calm এর সুন্দর বাগান ও প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখব।
সন্ধ্যায় সিউলে ফিরে আসব।
🌙 রাত্রিযাপন: সিউল
DAY 05 — সিউল ফ্রি ডে 🛍️
নিজের মতো করে সিউল উপভোগ
• আজকের পুরো দিন নিজের মতো করে সিউল ঘুরে দেখার জন্য ফ্রি। শপিং করতে চাইলে Myeongdong, Hongdae অথবা Dongdaemun ঘুরে দেখতে পারেন।
• K-beauty, K-fashion, ক্যাফে, স্থানীয় খাবার এবং সিউলের প্রাণবন্ত শহুরে পরিবেশ উপভোগ করার জন্য দিনটি রাখা হয়েছে।
🌙 রাতযাপন: সিউল
DAY 06 — সিউল → ঢাকা
ফিরতি যাত্রা
• হোটেলে সকালের নাশতা।
• হোটেল থেকে সিউল এয়ারপোর্টে ট্রান্সফার।
• বেইজিং ও সিউলের সুন্দর কিছু স্মৃতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
South Korea & China Girls trip
Duration: 2026-11-09 to 2026-11-14
N/A
Verified Customer Reviews
Loading…