Go Girls
South Korea & China Girls trip

South Korea & China Girls trip

৳ 135000.00
Start
2026-11-09
End
2026-11-14

Itinerary / Details

ল্যান্ড প্যাকেজ ডিটেইলসঃ DAY 01 — ঢাকা → বেইজিং বেইজিংয়ে আগমন • ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা। • বেইজিং পৌঁছে এয়ারপোর্ট থেকে হোটেলে ট্রান্সফার ও চেক-ইন। সময় থাকলে বিশ্রামের পর হোটেলের আশপাশে নিজের মতো ঘোরাঘুরি। 🌙 রাতযাপন: বেইজিং DAY 02 — বেইজিং দ্য গ্রেট ওয়াল অব চায়না • সকালে নাশতার পর বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা দ্য গ্রেট ওয়াল অব চায়না ভ্রমণ। পাহাড়ের ওপর বিস্তৃত ঐতিহাসিক দেয়াল, চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং অসাধারণ ভিউ উপভোগ করার সুযোগ থাকবে। • ট্যুর শেষে বেইজিং শহরে ফিরে সন্ধ্যাটা বিশ্রাম অথবা নিজের মতো ঘোরাঘুরির জন্য রাখা হবে। 🌙 রাতযাপন: বেইজিং DAY 03 — বেইজিং → সিউল চীন থেকে দক্ষিণ কোরিয়ার পথে • সকালে নাশতার পর হোটেল থেকে এয়ারপোর্টে ট্রান্সফার করে সিউলের উদ্দেশ্যে যাত্রা। সিউলে পৌঁছে এয়ারপোর্ট থেকে হোটেলে ট্রান্সফার ও চেক-ইন। • বাকি সময় বিশ্রাম অথবা হোটেলের আশপাশে নিজের মতো সিউল উপভোগ করার সুযোগ। 🌙 রাতযাপন: সিউল DAY 04 — সিউল → নামি আইল্যান্ড NAMI ISLAND, ALPACA WORLD & K-GARDEN 🌿 সকালের নাশতার পর ট্যুরে রওনা হব। প্রথমে আলপাকা ওয়ার্ল্ডে বিভিন্ন আলপাকার সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। এরপর নামি আইল্যান্ডে সারিবদ্ধ গাছের পথ, নদীর পাড় ও সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। সবশেষে K-Garden/Garden of Morning Calm এর সুন্দর বাগান ও প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখব। সন্ধ্যায় সিউলে ফিরে আসব। 🌙 রাত্রিযাপন: সিউল DAY 05 — সিউল ফ্রি ডে 🛍️ নিজের মতো করে সিউল উপভোগ • আজকের পুরো দিন নিজের মতো করে সিউল ঘুরে দেখার জন্য ফ্রি। শপিং করতে চাইলে Myeongdong, Hongdae অথবা Dongdaemun ঘুরে দেখতে পারেন। • K-beauty, K-fashion, ক্যাফে, স্থানীয় খাবার এবং সিউলের প্রাণবন্ত শহুরে পরিবেশ উপভোগ করার জন্য দিনটি রাখা হয়েছে। 🌙 রাতযাপন: সিউল DAY 06 — সিউল → ঢাকা ফিরতি যাত্রা • হোটেলে সকালের নাশতা। • হোটেল থেকে সিউল এয়ারপোর্টে ট্রান্সফার। • বেইজিং ও সিউলের সুন্দর কিছু স্মৃতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
South Korea & China Girls trip
Duration: 2026-11-09 to 2026-11-14
N/A

Verified Customer Reviews

Loading…

All Reviews

Write a Review

WhatsApp